1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ট্রাক উল্টে ও চাপাই চালকসহ তিন জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ও ট্রাক চাপায় চালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা রানিরপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। একই দিন নওগাঁ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপের চাপায় এক পথচারী নিহত।  ট্রাক খাদে পড়ে নিহত দুইজনের মধ্যে একজনের নাম সুমন মিয়া। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামে। বাবার নাম সামছুল আলম। এছাড়া নিহত ট্রাকচালকের সহকারীর নাম জানা যায়নি। নওহাঁটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং তার সহকারী নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুইজনের মধ্যে চালকের নাম-পরিচয় পাওয়া গেলেও তার সহকারী পরিচয় জানা যায়নি। অন্যদিকে জেলা সদর এলাকার পল্লী বিদ্যুতের সামনে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
এই দুর্ঘটনার তথ্য জানাতে গিয়ে নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন সত্তোরর্ধ্ব আবুল কাশেম। এ সময় নওগাঁ শহরের দিকে আসা একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিআকআপটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies