1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে, রাত সাড়ে নয়টায় দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা মাজার চত্বরে এসে শেষ হয় মিছিলটি। পরে বিভিন্ন আবাসিক হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা, ‘ভারতের দাদাগিরি, থুথু মারি থুথু মারি’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশের অপমান, সইবে না রে জনগণ’, ‘মোদির কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে’, ‘ভারতের দাদাগিরি চলবে না চলবে না’, ‘ভারতের বন্দিশালায় লাথি মার ভাঙরে তালা’, ‘ভারতের তালবাহানা, এই বাংলায়চলবে না’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, দাঙ্গাবাজের ঠাঁই নাই’, ‘দূতাবাসে হামলা কেন, মোদি জবাব দে’, ‘ভারতের পণ্য, বয়কট বয়কট’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, বাংলাদেশের দূতাবাসে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তারা স্পষ্ট জেনেভা সম্মেলন ভঙ্গ করেছে। মোদি সরকার যদি অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে পৃথিবীব্যাপী আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব। এই বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আমরা আর চলতে দেব না। মালদ্বীপের মতো ছোট্ট দেশ যদি ভারতকে লাথি দিয়ে বের করে দিতে পারে, সেই তুলনায় বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী। আমরা এই সমাবেশ থেকে ভারতের সব পণ্য সেবা বয়কট ঘোষণা করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী মোঃ ফাহিম রেজা বলেন, ভারত রাষ্ট্রের কিছু মদতপুষ্ট সন্ত্রাসী আমাদের দূতাবাসে হামলা করেছে, আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ভারত যেভাবে সারা পৃথিবীতে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গার গুজব ছাড়াচ্ছে এরও তীব্র প্রতিবাদ জানাই।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies