1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

উন্নয়নের কথা বলে আ’লীগ সরকার লুটপাট-দুর্নীতি করেছে : জামায়াত আমির

  • সম্পাদনার সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার প্রদশিত হয়েছে

উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ সরকার লুটপাট-দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ডিসেম্বর) দুপুরে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের নড়াইলের মালিবাগ মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। নড়াইল জেলা জামায়াতে ইসলামী এ পথসভার আয়োজন করে। ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট-পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই।’ তিনি বলেন, ‘জামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে চাই।’ জামায়াত আমির আরো বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতাকর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি। আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী হিসেবে পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবেন।’ পথসভায় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া নড়াইলের লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায়ও বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। এতে লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies