1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

আমরা বিগত দিনগুলোতে ন্যায় বিচার পাই নাই-মির্জা আব্বাস

  • সম্পাদনার সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার প্রদশিত হয়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়কে বিজয়ের মাসের ‘ন্যায় বিচার প্রাপ্তির একটি সুসংবাদ’ বলে অভিহিত করেছেন মির্জা আব্বাস।রবিবার (১ ডিসেম্বর) হাইকোর্টে এই মামলার রায় ঘোষণার পরে দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।তিনি বলেন, ‘‘আজকে বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই… সেটা হলো, আপনাদের মনে আছে ২১ আগস্ট একটা গ্রেনেড হামলা হয়েছিল…সেই মামলায় যে, তারেক রহমান সাহেব এর মধ্যে জড়িত ছিলেন না বিধায় তাকেসহ সকলকে খালাস দেয়া হয়েছে।” ‘‘আমরা বিগত দিনগুলোতে ন্যায় বিচার পাই নাই। আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম… ইনশাল্লাহ সামনে আরও সুসংবাদ আমরা আশা করছি।” বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে লক্ষ লক্ষ মামলায় ‘ন্যায় বিচার’ আশা করছেন বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের সবাইকে খালাস দিয়েছে হাই কোর্ট। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ রবিবার এ রায় দেয়। জজ আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। ‘২১ আগস্টের মামলায় বিদেশী শক্তি যুক্ত’ মির্জা আব্বাস বলেন, ‘‘২১ আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশী শক্তি দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনই বিএনপি ইনভল্ড ছিল না।” ‘‘একটা বিদেশী শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির এ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনাকে ফাসাতে চেয়েছিলো… শুধু ফাসাতে চেয়েছিলো না, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের ওপর ভিত্তি করে তাকে (তারেক রহমান) সাজাও দিয়ে দিয়েছিল… এই মামলায় আরও অনেককে সাজা দিয়েছিল… আজকে রায় দেয়া হয়েছে যে, তারেক রহমান সাহেব এর মধ্যে জড়িত ছিলেন না… তাকে খালাস দেয়া হয়েছে।” ‘তারেক রহমান দেশে ফিরবেন খুব তাড়াতাড়ি’ মির্জা আব্বাস বলেন, ‘‘আমি বলব যে, তারেক রহমান আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এজন্য আল্লাহতালা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন।” ‘‘উনার খালাসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহতালা যেন উনাকে দীর্ঘায়ু দান করেন যাতে দেশের মানুষের সেবা করতে পারেন।” ১/১১ এর সময়ে তারেক রহমানের ওপর তৎকালীন সরকারের নিপীড়ন-নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘‘আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন… উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন এবং দেশে থাকার সময়ে তাকে গ্রেপ্তার করে অনেক অত্যাচার করা হয়েছিল আপনারা জানেন… আমরা দেখেছি একই জেলে ছিল চকবাজারের জেলে।” ‘‘আমাদের সামনে থেকে উনি আগের রাত্রে বিদায় নিয়ে গেলেন… তাকে আর দেখিনি বহুদিন… তারপর যখন ফেরত আনলো তখন তিনি একেবারেই অসুস্থ… চলতে-ফিরতে পারতেন না। এখন বিদেশে আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ, যদিও সম্পূর্ণ সুস্থ না… উনি সুস্থ হওয়ার কথা না। বিকজ ওই অন্য ধরনের অত্যাচার ছিল… দীর্ঘ প্রসারী এটার ফল আছে…।” জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই আলোচনা সভা হয়। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নুরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ঢাকা মহানগর আরিফা সুলতানা রুমা প্র্রমূখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies