1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার বাস্তবায়ন করবে : আমীর খসরু

  • সম্পাদনার সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কার‍ণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে। কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয় বলে জানান আমির খসরু। তিনি বলেন, ১৫ বছর যেসব দাবি ছিল না, এখন অন্তবর্তীকালীন সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে। তিনি বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যেসকল ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তবর্তীকালীন সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies