1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনা মানবকল্যাণ ট্রাস্টের চারতলা বিশিষ্ট এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সম্পাদনার সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: দৃষ্টি প্রতিবন্ধী, অসহায়, এতিম, দুস্থ ও দরিদ্রদের প্রাণের প্রতিষ্ঠান পাবনা সদরের সিংগায় অবস্থিত মানবকল্যাণ ট্রাস্টে চারতলা বিশিষ্ট এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ট্রাস্ট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই টার্স পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করে প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ।ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মাহাতাব রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অস্ট্রেলিয়ার পার্থের কারটিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এসডিজি বাংলাদেশ চ্যাপ্টারের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডক্টর মো. আমজাদ হোসেন, কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ ডা. ইফতেখার মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল বাতেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. জাহাঙ্গীর আলম, ইছামতি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. সাবের আলী, গুলনাহার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামীম আকতার শিলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আনোয়ারুল ইসলাম ও সাবেক ব্যাংকার কাজী ফরহাদ হোসেন। ট্রাস্টের সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, পাবনা কলেজের গণিতের সহকারী অধ্যাপক আলহাজ ডক্টর মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামেয়া আশরাফিয়া পাবনার শাইখে বুখারী ও চাপাবিবি ওয়াক্ফ এস্টেট মসজিদ কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা মুফতি ড. আব্দুল্লাহ আল মামুন কাসেমী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মালেক। ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবুল হোসেন বলেন, এতিমখানার জন্য একটি বহুতল ভবন নির্মাণ করার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরেই বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে, পরিচিত জন ও দেশ বিদেশে থাকা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে আসছিলাম। আজ চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে সত্যিই আনন্দিত। তিনি বলেন, এই ভবন নির্মাণ করতে কমপক্ষে ৩ কোটি টাকার প্রয়োজন। ইতোমধ্যে রহিম গ্রুপের রহিম স্টিল মিলস লিমিটেড ঢাকা ২০ লক্ষ টাকা দান করে কাজটি শুরু করে দেয়ার সুযোগ দিয়েছেন। তারা আরও সহায়তা করবেন। মাহাতাব বিশ্বাসসহ বেশ কয়েকজন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। আমি এতিমদের জন্য এটি সম্পন্ন করে রেখে যেতে চাই। এ জন্য সমাজের বিত্তবান ও দানশীলদের দান বিশেষ প্রয়োজন। তারা অবশ্যই এগিয়ে আসবেন এমন প্রত্যাশা রাখি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies