1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে : সাখাওয়াত

  • সম্পাদনার সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২২৫ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্কঃ  সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সোমবার দুপুরে সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে যেকোনো নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা নির্বাচন কমিশনারের আছে। কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আগ্রহ হারিয়েছে। বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনগুলোর মানদণ্ড নিয়ে ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা রয়েছে উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার বলেন, সার্চ কমিটি দিয়ে গঠিত কমিশনের ভূমিকা আশাব্যঞ্জক না হওয়ায় সংস্থাটির ওপর জনআস্থাও তলানিতে ঠেকেছে। নির্বাচন কর্মকর্তারা যে পরিমাণ ভোট পড়েছে বলে ঘোষণা দেন, তার সাথে মাঠপর্যায়ের বাস্তবতার মিল না থাকায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই গোটা নির্বাচন ব্যবস্থাপনা আজ ভেঙে পড়ার উপক্রম। গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সেমিনার সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies