1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দুপচাঁচিয়ায় জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মনণসভা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃজুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মনণসভা দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত ২৮নভেম্বর বৃহস্পতিবার বেলা সসাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরার তিথির সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন, গণঅভ্যুত্থানে নিহত আবু রায়হান রাহিমের মাতা রওশন আরা বেগম, স্ত্রী দিলরুবা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের দুপচাঁচিয়ার প্রতিনিধি মেহেদী হাসান,যুবদল নেতা মোকলেছুর রহমান বাবু, আন্দোলনে যুবদল নেতা আহত কাজী ইলিয়াছ কল্লোল, অন্যান্য আহতদের মধ্যে নাইমুল হক, উজ্জল হোসেন প্রাং, আব্দুল্লাহ আল নোমান, জাহাঙ্গীর আলম, মুরাদ হোসেন নাঈম, একেএম মাইসুর রহমান কাজল, হারুনুর রশিদ মুকুট, মারিয়া তাবাসুম প্রমুখ। স্মরণ সভার শুরুতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়া একমিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আজিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies