1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে মহাদেবপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন, শহীদ আস সাবুর এর মাতা রাহেন জান্নাত ফেরদৌসী, আন্দোলনে আহত ফাহমিদের পিতা এম এম বিদ্রোহ রহমান, আন্দোলনে আহত ছাত্র মো: রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, ফারুক হোসেন, ফজলে রাব্বী, ছাত্র প্রতিনিধি মো: আব্দুল্লাহ, মো: আমিনুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খুরশীদুল ইসলাম, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, উপজেলা জামায়াতের আমির মো: আব্দুল আজিজ সুমন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মারিফুর রহমান মারুফ প্রমুখ। বক্তরা বলেন, শহীদের আত্মদান ব্যর্থ হতে দেয়া যাবে না। এ সময় বক্তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণআন্দোলনের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies