1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৫টি মামলার পলাতক আসামি আন্ত:জেলা ডাকাতদলের সদস্য গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় ডাকাতি, হত্যাচেষ্টা সহ ১৫টি মামলার পলাতক আসামি ও আন্ত:জেলা ডাকাতদলের সদস্য পলাশ হোসেন ওরফে সাগর (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ ওরফে সাগর জেলার বেড়া উপজেলার মৈত্রবাধা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পলাশ ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কমান্ডার আরো জানান, গ্রেপ্তারকৃত পলাশ ওরফে সাগর আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৭টি ডাকাতি, ২টি অস্ত্র, ৩টি দস্যুতা, ১টি মাদক ও ২টি হত্যাচেষ্টাসহ সর্বমোট ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies