1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ

  • সম্পাদনার সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্কঃ পেঁয়াজের শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক কমাতেও অনুরোধ করেছে মন্ত্রণালয়। আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সভায় এ অনুরোধ জানানো হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) বিভাগের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, জনস্বার্থে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশােধিত সয়াবিন, অপরিশােধিত পাম ও অপরিশােধিত চিনির শুল্ক হ্রাসের জন্য এনবিআরকে অনুরােধ করা হয়েছে।
আমদানি করা পেঁয়াজের কোয়ারেন্টাইন পরীক্ষা দ্রুত শেষ করে আইপি ইস্যুকরণের জন্য কৃষি মন্ত্রণালয়কে অনুরােধ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সম্প্রতি অত্যাবশ্যকীয় কয়েকটি পণ্যের (ভােজ্যতেল, চিনি, পেঁয়াজ ও মশুর ডাল) আন্তর্জাতিক মূল্যের প্রভাবে স্থানীয় বাজারে ঊর্ধ্বমূল্য পরিলক্ষিত হওয়ায় নিত্যপ্রয়ােজনীয় এ সব পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies