1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে : মঈন খান

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার প্রদশিত হয়েছে

স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার একটি ভালো ব্যবস্থা নিয়েছে। অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আজ রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন থেমে থাকে না। স্বৈরাচার ব্যবস্থা থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে এই সরকারের মূল ম্যান্ডেট। তিনি বলেন, প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে দিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। বাংলাদেশের অর্থনীতিতে কুঠারাঘাত করেছিলেন তারা। এসব বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কারণে আজ আমরা এখানে আসতে পেরেছি। আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ অর্থনৈতিক ব্যর্থতা বলে দাবি করে তিনি বলেন, দেশে দুর্নীতি, লুটপাট করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে তারা। তিনি বলেন, একটি দল জনগণের ওপর অত্যাচার করে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। মিথ্যা মামলায় অনেকেই বিদেশ চলে গিয়েছিল। তাদের দেশের মাটিতে চলে আসার সুযোগ হয়েছে। মহিদুর রহমান দীর্ঘ ১৭ বছর পর গত ১৬ নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহবায়ক এনামুল হক মোল্লা, সদস্য সচিব রিয়াজউদ্দিন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies