1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুজন ও দি হাঙ্গার প্রজেক্টর উদ্যোগে কুড়িগ্রামে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: ” সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম এর অংশ হিসাবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয় গণতন্ত্র অলিম্পিয়াড। শনিবার কুড়িগ্রাম সরকারি কলেজের হল রুমে এ অলিম্পিয়াডে ৮টি কলেজের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। গণতন্ত্র অলিম্পিয়াড উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর আতাউর রহমান খান চৌধুরী, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বকত, দি হাঙ্গার প্রোজেক্টর আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু, মিজানুর রহমান প্রমুখ।  অলিম্পিয়াডে পরীক্ষার মাধ্যমে ১০ জন বিজয়ী হয়। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী তাবসির রহমান। দ্বিতীয় হয় মরিয়ম রাশেদ আর তৃতীয় হয় জান্নাতি মাওয়া। অন্য বিজয়ীরা হলেন- মেহরাব হাসান মুন্না, তাসনুভা আলম মৌ, রিমা আক্তার, আয়শা সিদ্দিকা, তৌফিকুন্নাহার তিশা, জিম বাবু ও আব্দুল্লাহ আল মামুন।  বিজয়ীদের মাঝে সার্টিফিকেট এবং মেডেল ও ক্রেস্ট তুলেদেয় আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিজয়ীদের মধ্যে প্রথম তিনজন আগামী ১১ ডিসেম্বর জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে জানান সুজন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies