1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় নানা আয়োজনে ইয়েলো ল্যাম্প’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ‘সচেতন জনতা নিরাপদ রাস্তা’ এই শ্লোগানে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পাবনায়। এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্ল্যাকার্ড ও হলুদ ছাতা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা শেষে দেশের ক্রান্তিকালে স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ছিল পুরস্কার বিতরণ। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। বিশেষ অতিথি ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন, পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. রফিকুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএ’র সহকারি পরিচালক (প্রকৌশল) আলতাব হোসেন, পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক শারফুল হাসান ভুঞা। ইয়েলো ল্যাম্পের সভাপতি মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন। ইয়েলো ল্যাম্পের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন বলেন, ‘সংগঠনটির মুল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যাক্তিকে চিকিৎসা সেবা নিশ্চিত করা ও জনসচেতনতা তৈরীর মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies