1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার প্রদশিত হয়েছে

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারে যারা আছেন তারা একেক সময় একেক কথা বলছেন। এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ৩১ দফাই যথেষ্ট দাবি করে তিনি বলেন, আমরা আরও দুই বছর আগেই ৩১ দফা সংস্কারের কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও আগে থেকেই এই সংস্কার নিয়ে আলোচনা করেছেন। আমরা অবশ্যই সংস্কার চাই, কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে হয়। উপদেষ্টারা যেন মনে না করেন যে, তারাই ক্ষমতায় থেকে যাবেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাতেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থেই নির্বাচনের কথা বলছে বিএনপি। দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরও বাড়বে। সংখ্যালঘুদের নিয়ে, গার্মেন্টস নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এ ষড়যন্ত্র করা যাবে না।

তিনি বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এখন সবাই দাবি জানাচ্ছে, কিন্তু এতদিন স্বৈরাচারের সামনে তো কেউ এসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়েছিলেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies