1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

কল্পিত দেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান

  • সম্পাদনার সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজ না হলে কাল, কাল না হলে পরশু, আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি, ওইরকম একটা বাংলাদেশের সূচনা দেখতে সক্ষম হবো। সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আমরা ‘বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আন্দোলন বাদেও সামাজিকভাবে বহু মানুষ আছেন যাদের জন্মগত কারণেই হোক বা অসুখেই হোক পঙ্গুত্ববরণ করতে হয়েছে। বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো মানুষ পঙ্গু হয়ে থাকে, ওই ব্যক্তি পরিবারের কাছে একটি বোঝার মতো হয়ে থাকে। পরিবারের কষ্ট অনেক বেড়ে যায়। জনগণের সমর্থনে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে। সমগ্র বাংলাদেশে যে সকল পরিবারে এরকম সদস্য আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। যাতে করে ওই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব সাবলম্বী হতে পারে।

তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশ যে স্বৈরাচারমুক্ত বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে অনেক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না। আমরা হয়তো কেউই জানি না। কিন্তু যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারাতো চলেই গেছেন, তাদের পরিবারের মানুষরা রয়ে গেছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন তাদের পাশে কতটুকু দাঁড়াতে পারবো আমি বলতে পারবো না। কিন্তু আমি মনে করি, তারা দেশের জন্য, আমাদের জন্য আত্মত্যাগ করেছেন। আমাদের দ্বায়িত্ব যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হবে। যারা শহীদ হয়েছেন, যারা স্বৈরাচারদের বিদায় করার জন্য জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাই এই শহীদদের নামে নামকরণ করার প্রস্তাব করা হবে।

আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies