1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই দেশের জন্য কল্যাণকর : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার প্রদশিত হয়েছে

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই দেশের জন্য কল্যাণকর বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর ৩ কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল ১৬ বছরসহ জুলাই-আগস্ট আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে সম্মান জানান। মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বতী সরকারের নয়, এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসছে তাদেরও। জাতীয়তাবাদের সরকার তৈরি হবে, তারেক রহমান সে সরকার গঠন করবে। তিনি বলেন, এখন কঠিন সময় পার করছি আমরা, সতর্কতার সাথে এই অতিক্রম করতে হবে। বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষার গণতন্ত্র, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময় যত বেশি যাবে, তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গেছি, যাবো জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি সে বিষয়টা খেয়াল রাখতে হবে। আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, ডা এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies