1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে সড়ক দখল করে ধানের হাট: জনদুর্ভোগ চরমে

  • সম্পাদনার সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে বকের মোড়ে ব্যস্ত সড়ক দখল করে বসেছে ধানের হাট। বুধবার এ হাট বসায় বকের মোড় ও এর আশেপাশের এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়। ধান ব্যবসায়ীরা বলেন, এ হাটটি আগে উপজেলা গেটের পশ্চিম পাশের্^ বসত। ওই স্থানটি দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকায় এখন এ হাটটি বকের মোড় চৌরাস্তার ব্যস্ত সড়কে বসছে। এতে জন দুর্ভোগ চরম হয়ে উঠেছে। এ হাটটি থেকে প্রতি বছর কোটি টাকার উপরে রাজস্ব আদায় হলেও দীর্ঘ দিনেও হাটের জন্য নিজস্ব একটি জায়গার ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ। বিপুল পরিমান রাজস্ব আদায় হলেও হাটের উন্নয়ন না হওয়ার জন্য বিগত সরকারের প্রশাসনের ব্যর্থতা ও উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। এই সড়ক দিয়ে নিয়ামতপুর ও পোরশা উপজেলার বাসিন্দাদের জেলা শহরে যাতায়াত করতে হয়। এ সড়কের পাশেই অবস্থিত মহাদেবপুর উপজেলা পরিষদ কার্যালয়। শহরের কুঞ্জবন এলাকায় আত্রাই নদীর ওপর নতুন সেতু হওয়ার পর সড়কটি প্রশস্ত করা হয়েছে। তবে হাট বসায় এ সড়কের সুফল পাচ্ছেন না এলাকাবাসী। গতকাল বুধবার সরেজমিন গিয়ে দেখা গেছে, ধান কিনে রাস্তার ওপরই স্তূপ করে রাখা হয়েছে। সড়কের মাঝখানেই ট্রাক, ভুটভূটি, অটোরিক্সা দাঁড় করিয়ে ধান কেনাবেচা চলছে। এতে বকের মোড় থেকে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অন্য রাস্তাগুলোতে উন্নয়ন কাজ চলায় এ সড়কে চাপ বেড়েছে। ওই সড়কগুলো খুলে দিলেই হাটের কারণে সৃষ্ট যানজট কমে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies