1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

কপ-২৯ : বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার প্রদশিত হয়েছে

জাতিসঙ্ঘের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপ-২৯-এ মঙ্গলবার কয়েকজন বিশ্বনেতার সাথে সংক্ষিপ্ত পরিসরে পৃথকভাবে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সাথেও সাক্ষাৎ করেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও সাক্ষাৎ করেন ড. ইউনূস। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি কিভাবে এড়ানো যায়, তা নিয়ে আলোচনা করতে বিশ্বনেতা ও কূটনীতিকরা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনটি এমন স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যা তেল শিল্পের জন্মস্থান বলে পরিচিত। সোমবার সন্ধ্যায় কপ-২৯ এ অংশ নিতে বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা।আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে ড. ইউনূস ও তার সফর সঙ্গীদের। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies