1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী’র পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা শহরের মাঝ দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় যুব দিবসে সারাদেশের প্রতিটি জেলায় একটি করে নদী বা জলাশয় অথবা খাল পরিস্কার পরিচ্ছন্ন করা হবে সরকারি এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের তত্বাবধানে যুব সংগঠনগুলো স্বেচ্ছায় তুলসীগঙ্গা নদী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। যুব সংগঠন বিডি ক্লীন, রেড ক্রিসেন্ট, স্কাউটস, ওয়াইএসএফ, নওগাঁ পৌরসভা, পানি উন্নয়ন বোর্ডে যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন।  শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মোহা: কুতুব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাবেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ উপস্থিত ছিলেন।তুলসী গঙ্গা নদী বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে জয়পুরহাট জেলা হয়ে নওগাঁ জেলা শহরের ভিতর দিয়ে জেলার রানীনগর উপজেলার চককতুব নামক স্থানে ছোট যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। এক সময় এই নদীটি ছিল খুবই খরস্রোতা। নওগাঁ জেলার ব্যাবসা বানাজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসতো বড় বড় নৌকা। এখানকার কৃষি পণ্য পরিবাহিত হতো। পাওয়া যেত প্রচুর মাছ। কৃষি অর্থনীতি’তে একটা ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হতো। কিন্তু কালের প্রভাবে নদীটি ভরাট হয়ে গিয়েছিল। নওগাঁ জেলার আওতাধীন তিলকপুর ইউনিয়নের ভবানীপুর থেকে রানীনগর উপজেলার চককতুব পর্যন্ত ২০ কিলোমিটার নদী খনন করা হলেও পূরো নদীটিই কচুরিপানা’তে বুজে গেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের তত্বাবধানে এসব কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্নতা করা হলে আবারও প্রাণ ফিরে পাবে নদীটি। নদীর দু’পাশের মানুষের ফসলের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies