1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে ব্যস্ত সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দেখার কেউ নেই!

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুর উপজেলা গেটের সামনের প্রধান সড়কে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমেও এ সড়কে এখন হাঁটুপানি। এতে এ সড়কে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পানিতে ডুবে থাকা রাস্তায় রিক্সা-ভ্যান ও মোটরসাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। উপজেলার অন্যতম ব্যস্ত এ সড়কের প্রাণীসম্পদ অফিসের গেট থেকে উপজেলা পরিষদের প্রধান গেট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকলেও যেন দেখার কেউ নেই। বিগত পতিত সরকারের সময় মোটা অংকের অর্থ ব্যয়ে একটি ড্রেন নির্মাণ করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে এ ড্রেনটি কোন কাজে আসছে না। এ সড়কেই প্রতিদিন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং মহাদেবপুর গরুর হাট ও বাজারে আসা অসংখ্য মানুষ চলাচল করে। এছাড়া ঢাকা, বগুড়া ও নওগাঁ থেকে আসা পাশ্ববর্তী পোরশা, নিয়ামতপুর উপজেলা এবং চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার অনেক যানবাহন এ সড়কে চলাচল করে। এত ব্যস্ততম এ সড়কটি দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শিবরামপুর গ্রামের গরু ব্যবসায়ী খোকা বলেন, ভুটভুটিতে করে গরু আনার সময় ওই স্থানে ভুটভুটি উল্টে বেশ কয়েকটি গরুর পা ভেঙেছে। এ সড়কে জলাবদ্ধতা নিয়ে মাসিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন সভায় ব্যাপক আলোচনা হলেও কাজের কাজ হয়নি কিছুই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সড়কের পানি নিষ্কাসনের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে। শিঘ্রই এ সড়ক জলাবদ্ধতামুক্ত হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies