1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

উপযুক্ত সময়ে নির্বাচন দিলেই জাতির চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার প্রদশিত হয়েছে

অন্তবর্তী সরকারের তিন মাস পূর্ণ হয়েছে, তারা কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবশ্যই-অবশ্যই-অবশ্যই তারা অনেকগুলো কাজ করেছে। আমরা বিশ্বাস করি, তাদের যদি আমরা সবাই সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে একটা যৌক্তিক নির্বাচন দিতে সক্ষম হয়, তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ‘৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই দিনে সিপাহী-জনতা দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের পরাজিত করে ’৭১ সালের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসে, এরপর বাংলাদেশে নতুন রাজনৈতিক সূচনা হয়, সেটি হলো জাতীয়তাবাদ। ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আল্লাহর অশেষ রহমতে তৃতীয়বারের মতো এই আধিপত্যবাদকে পরাজিত করা হয়। আজকে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছি, আমরা শপথ নিয়েছি, ছাত্র-জনতাকে সাথে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিবো।’ ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার বিএনপিকে নানাভাবে ষড়যন্ত্র করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ছয় শ’ মানুষকে গুম করে, হাজার হাজার মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies