1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘ছাত্রলীগ ঐতিহ্যগতভাবে মাস্তান, গুণ্ডা ও বেয়াদপ টাইপের সংগঠন’

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (০৬ নভেম্বর) দুপুরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ও শহীদ এম মনসুর আলী কলেজের মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ ঐতিহ্যগতভাবে মাস্তান, গুন্ডা ও বেয়াদপ টাইপের সংগঠন। তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। এটি সময়ের দাবি ছিল। আর কোনো সংগঠনতো ওইভাবে নিষিদ্ধ হয়নি। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ।’ সভায় বক্তারা বলেন, ‘আমরা সবাইকে জানাতে এসেছি দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চাচ্ছি তারা কি ধরণের ছাত্র রাজনীতি চায়। সমাজের উন্নয়নে বাংলাদেশের উন্নয়নের রাজনীতি আমাদের দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অন্যান্য নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies