1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় ৫ দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার প্রদশিত হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় ৫ দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের সাতমাথায় বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে। স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা এক অদম্য শক্তিতে রাজপথে নেমে এসেছিলো জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক এবং জনতার ঢলে রাজপথে বিপ্লব ঘটেছিলো এবং জিয়াউর রহমান বন্দি অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন। এই অবিস্মরণীয় বিপ্লবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। সেই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিলো। তারপরেও চক্রান্ত থেকে থামেনি। বিদেশি শক্তির অনুচররা তাদের উদ্দেশ্য সাধনের পথের কাঁটা মনে করে ১৯৮১ সালে দেশমাতৃকার বীর সন্তান রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে। জিয়া শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও দৃঢ় সংকল্পবদ্ধ। বাদশা বলেন, গত ৫ আগস্টের পর জাতি ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেলেও দেশে এখনও গণতন্ত্র ফিরে আসেনি। দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধারে লড়াই-সংগ্রাম করে যাচ্ছে বিএনপি।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাফিকুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গর্কি প্রমুখ। ৫দিনব্যাপি স্থিরচিত্র প্রদর্শনী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সন্ধ্যায় শহরের সাতমাথায় প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies