1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনায় বিনামূল্যে নতুন জাতের উন্নতমানের ধানের বীজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বীজ বিপণন ও ধান উৎপাদনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পাবনা সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন। স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রজেক্ট-আইএফপিআরআই হারভেস্ট প্লাসের বীজ নিয়ে তথ্য তুলে ধরেন হারভেস্ট প্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ওয়াহিদুল আমিন ও বিভাগীয় সমন্বয়কারী জাকিউল হাসান। পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পালের পরিচালনায় উপস্থিত ছিলেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার খালেদিন আনাম ও হারভেস্ট প্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন প্রমুখ।এতে জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies