1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৬৮ বারের মতো স্বেচ্ছায় রক্তদান করে সাংবাদিক সনমের অনন্য দৃষ্টান্ত

  • সম্পাদনার সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ৬৮ বারের মতো অসহায় মুমুর্ষ রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করলেন পাবনার পরিচিত মুখ সাংবাদিক ছিফাত রহমান সনম। এর মাধ্যমে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে শনিবার (০২ নভেম্বর) পাবনার সন্ধানী ডোনার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এই রক্তদান করেন। সাংবাদিক সনম পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও সন্ধানী ডোনার ক্লাব পাবনার সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক। লেখক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধানী ডোনার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুন, সাবেক প্রচার সম্পাদক আমিনুল ইসলাম টিপু, ইসমাইল হোসেন, রোজি খাতুনসহ অন্যান্যরা অংশ নেন। পাবনার সন্ধানী ডোনার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডা. ইফতেখার মাহমুদ বলেন, ‘১৯৮৮ সালের ১৭ জুলাই ক্লাবটির যাত্রা শুরুর পর গত ৩৩ বছরে প্রায় ৭০ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছে এখানকার কর্মীরা। সাংবাদিক ছিফাত রহমান সনম তাদের মধ্যে অন্যতম। এই মানুষটি ৬৮ বার রক্তদান করলেন। তার প্রতি শুভ কামনা।’ এক প্রতিক্রিয়ায় ছিফাত রহমান সনম সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে বলেন, ’মানবিক মূল্যবোধ ও মানসিক আত্মতৃপ্তি থেকেই মূলত কাজ করি। মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগে। সকলকে নিজ নিজ পরিসর থেকে অসহায় মানুষের খেদমতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।’

উল্লেখ্য, সাংবাদিক ছিফাত রহমান সনম (৪৭) পাবনা শহরের দিলালপুরের টাউন হলপাড়ার বাসিন্দা পাবনা পৌরসভার সাবেক স্যানিটারী ইন্সপেক্টর মরহুম আজিজুর রহমানের ছেলে।

তিনি পাবনা প্রেসক্লাব, বনমালী ইনস্টিটিউট, আঞ্জুমান মুফিদুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সন্ধানী ডোনার ক্লাব, গণশিল্পী সংস্থা, স্বপ্নের বাক্স ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন।

জাতীয় শিশু কিশোর সংগঠন কলকাকলী কচিকাঁচার মেলা পাবনা শাখার সংগঠকের দায়িত্ব পালন করেছের সনম। গণশিল্পী সংস্থার শিল্পী হিসেবে বেশ কয়েকটি পথ নাটকে অভিনয় করেছেন। আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবে জেলা জুড়ে পরিচিতি রয়েছে তার।

ছিফাত রহমান সনম পাবনা প্রেসক্লাবে একাধিকবার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক হিসেবেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এই ক্লাবের। সাধারণ মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে লাভ করেন রোটারী অ্যাওয়ার্ড। নারীর ক্ষমতায়নে এবং নারী পুরুষের সমান অধিকার সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুইবার এফপিএবি-এর জাতীয় পুরস্কার লাভ করেন তিনি।

জাতীয় পর্যায়ে প্রকাশিত ছিফাত রহমান সনমের লেখা বেশ কিছু প্রবন্ধ সমাদৃত হয়েছে পাঠক মহলে। ইতোমধ্যেই তার ১৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা আকৃষ্ট করেছে পাঠকদের। সরলা তার একাদশ কাব্যগ্রন্থ। ২০১১ সালে ও ২০১৩ সালে পাবনার একুশে বইমেলায় সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি হওয়ায় তাকে প্রদান করা হয় সেরা লেখক পুরস্কার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies