1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস

আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: আমাদের সংস্কৃতি আমাদের পরিচিতি এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলার সীমান্তবর্তী করমইল মাঠে অনুষ্ঠিত হল আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরই উৎসব।  শনিবার বিকাল থেকে সন্ধ্যা অবধি কারিতাসের আশা প্রকল্পের সহযোগিতায় আদিবাসী সামাজিক সংগঠন এ উৎসবের আয়োজন করে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গান। শিশু থেকে শুরু করে নানা বয়সী আদিবাসী নারী-পুরুষের সমবেত নাচ-গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান স্থল। এবার এ উৎসবে নওগাঁর মহাদেবপুর, পতœীতলা, ধামইরহাটসহ বিভিন্ন অঞ্চলের ৫২টি আদিবাসী সাংস্কৃতি দল অংশগ্রহণ করে। উৎসব দেখতে আদিবাসী ছাড়াও হিন্দু, মুসলিম সম্প্রদায়ের শতশত মানুষের আগমন ঘটে কুরমইল মাঠে। এ উৎসবকে ঘিরে মাঠের পাশে বসে এক দিনের গ্রামীণ মেলা। কারিতাসের মাঠ কর্মকর্তা পুষ্পিতা মার্ডি বলেন, আদিবাসীরা মূলত কৃষিজীবি, আর কৃষির অন্যতম বাহন গরু বা গোবাদি পশু। এই গবাদি পশুর সুস্থতা ও বংশ বৃদ্ধির কামনায় আদিবাসীরা এ উৎসব পালন করে। নাচ-গান শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহরাই উৎসব উদযাপন কমিটির সভাপতি বিশত তিগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান, আগ্রাদ্বিগুণ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, কারিতাসের সিএমএলআরপি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা একরামুল হক হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা, সাধার সম্পাদক তাপস কুমার মহন্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies