1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর পুকুর থেকে দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার

  • সম্পাদনার সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর একটি পুকুর থেকে সঞ্জিত দাস (৪২) নামের এক দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বড় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।  এ সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহত দুধ বিক্রেতা সঞ্জিত দাস ওই এলাকার বাসিন্দা। নিহতের পরিবার পুলিশকে জানিয়েছে, গত ৩১ অক্টোবর কালীপূজার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন। এরপর শনিবার সকালে তারা সঞ্জিতের মরদেহের খোঁজ পান। বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী মাসুদ জানান, সঞ্জিতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুও সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies