1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাব্যতা সঙ্কটে পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • সম্পাদনার সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

শাহীন রহমান, পাবনা: নাব্যতা সঙ্কটের কারণে পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে এসে আটকে পড়েছে পণ্যবাহী ট্রাক। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন শ্রমিকরা। পারপারের অপেক্ষায় কাজিরহাট ঘাট প্রান্তে প্রায় ৩ কিলোমিটার পণ্যবাহী ট্রাকের যানজট সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসি কাজিরহাট ঘাটের সহকারী ম্যানেজার মো. ফখরুজ্জামান শনিবার (০২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (০১ নভেম্বর) দিবাগত রাত ৯টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়। বিআইডব্লিউটিসি কাজিরহাট ঘাটের সহকারী ম্যানেজার মো. ফখরুজ্জামান বলেন, ‘যমুনা নদীতে প্রচণ্ড আকারে নাব্যতা সঙ্কট দেখা দেয়ায় শুক্রবার রাত ৯টা থেকে কাজিরহটা-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এটা স্বাভাবিকভাবে প্রতিবছর এই সময়ে নাব্যতা সঙ্কট দেখা দেয়। তবে এবার অবস্থা বেশি খারাপ। ইতিমধ্যে ডুবোচরে ধাক্কা খেয়ে আমাদের দু’টি ফেরির কিছুটা ক্ষতিও হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।’

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন শ্রমিকরা। কাজিরহাট ঘাট প্রান্তে আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী যানবাহন। পারাপারের অপেক্ষায় ইতিমধ্যে তিন কিলোমটিার জুড়ে সড়কে পণ্যবাহী ট্রাকের যানজট দেখা দিয়েছে। তবে নাগাদ ফেরি চলাচল শুরু হবে তা কেউ বলতে পারছে না। চালক শ্রমিকরা অলস সময় পার করছেন।

আব্দুল মমিন নামের এক ট্রাকচালক বলেন, ‘শুক্রবার রাত থেকে গাড়ি থামিয়ে বসে আছি। শনিবার দুপুর ২টা পর্যন্ত কোনো খবর নেই, ফেরি চলবে কি না। কখন যেতে পারবো বলতে পারছি না। এ এক সীমাহীন কষ্ট।’

মতিউর রহমান নামের আরেক ট্রাকচালক বলেন, ‘এমন জায়গায় আটকা পড়ে আছি যে বের হয়ে অন্য সড়কপথে ঢাকায় যাবো তারও উপায় নেই। এ দূর্ভোগের শেষ কখন জানি না। কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না। তারা তো জানে প্রতিবছর এই সময় নাব্যতা সঙ্কট দেখা দেয়। তাহলে সে হিসেবে তাদের প্রস্তুতি কেন থাকে না সেটাই বুঝি না।’

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ডিজিএম নাছির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘বর্তমানে এই রুটে ৫টি ফেরি চলাচল করে। ফেরি চলাচলের জন্য কমপক্ষে ৮-৯ ফুট নাব্যতা দরকার। কিন্তু বর্তমানে নাব্যতা পাওয়া যাচ্ছে সাড়ে ৬ থেকে সাত ফুট পর্যন্ত। নাব্যতা ফিরলে ফেরি চালানো সম্ভব হবে।  ড্রেজিং করে দ্রুত নাব্যতা ফেরাতে পারবে সেটা বিআইডব্লিউটিএ ভাল বলতে পারবে।’

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নাব্যতা সঙ্কট তেমন নয়। আসলে প্রচণ্ড স্রোতের কারণে একটি চর ভেঙে নদীর ক্যানেলে প্রবেশ করেছে। যেটি ড্রেজিং কাজ চলছে। পানির নাব্যতা এখনও ৮ থেকে সাড়ে ৮ ফুট পর্যন্ত আছে। আশা করছি আজ শনিবার রাতের মধ্যেই ড্রেজিং কাজ শেষ হয়ে যাবে এবং ফেরি চলাচল শুরু হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies