1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরে পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৫১ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মতিয়ার রহমান (৪০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রৌমারী-ঢাকা মহাসড়কের ঝগড়ারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টরের হেলপার মতিয়ার রহমান উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে টেকানি গ্রামের এনামুলের ছেলে নুর জালালের ট্রাক্টর নিয়ে দঁাতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদী থেকে বালু আনার উদ্দেশ্যে যান টেকানি গ্রামের জবার আলীর ছেলে ড্রাইভার আ. রহিম ও হেলপার মতিয়ার রহমান। এসময় ঝগড়ারচর নামক স্থানে ওই ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুহা. আরিফ হোসেন জানান, তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। অন্যত্র নেওয়ার আগেই তিনি মারা যান। রৌমারী থানার ওসি (তদন্ত)আবু সাঈদ বলেন, এ ঘটনায় মামলা করবেন না বলে নিহতের বাবা থানায় লিখিত দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies