1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

যারা ক্ষমতায় যেতে চায়, শেখ হাসিনার পরিনতি থেকে তাঁদের শিক্ষা নিতে হবে -মান্না

  • সম্পাদনার সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার প্রদশিত হয়েছে

মোকামতলা( বগুড়া)প্রতিনিধি : গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মদির পায়ে গিয়ে পড়েছে। আর কোথাও আশ্রয় পাচ্ছে না। দেশেও ফিরতে পাচ্ছে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান, তাঁদেরকে বলি শেখ হাসিনার পরিনতি থেকে শিক্ষা নিতে হবে। শুক্রবার (১লা নভেম্ববর) বিকাল৫টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক ঐক্য আয়োজিত বিজয় সমাবেশে বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।  পুলিশ বাহিনী সম্পর্কে মান্না বলেন, পুলিশ জিডি নেয়না। তদন্ত করতে বললে তদন্ত করেনা। ঐ শেখ হাসিনার আমলে জনগনের ওপর অত্যাচার করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে। মারার পর লাশ গাছে টাঙিয়ে রেখেছে। তাঁরা যতো অত্যাচার করেছে, জনগনের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যেই পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস বলেছেন, বিদেশে পাচার কৃত ২৫ লক্ষ কোটি টাকা ফেরৎ আনা হবে। আমাদের দাবি, যদি ঐ টাকা ফেরৎ আনা হয় তাহলে সেটা গরীবদের কল্যাণে ব্যয় করতে হবে। আমরা শেখ হাসিনার আমলের নির্বাচনের মতো নির্বাচন চাইনা। যারা ক্ষমতায় আছেন তাঁরা বলেছেন, আগামী বছরের মধ্য হয়তো সুন্দর ভোট দিতে পারবেন। আমরা সেই আশায় করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies