1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় টিকা’র সহযোগিতায় কর্মহীন ও দরিদ্রদের মাঝে অর্ধশত গাভী গরু ও শতাধিক সেলাই মেশিন বিতরণ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় বিদেশী উন্নয়ন সংস্থা “রিপাবলিক অফ তুর্কি মিনিস্ট্রি অফ কালচার এন্ড টুরিজম” (টিকা)’র সহযোগিতায় শতাধিক নারীকে সেলাই মেশিন ও অর্ধশত কৃষক-কৃষাণীর মাঝে গাভী গরু বিতরণ করা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে পাবনা সদরের কুঠিপাড়া এলাকায় আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে এই উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়। আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস (এবি) ট্রাস্টের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আলী আর্মান। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরজুমান আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতালাসহ স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাবনাতে এই প্রথমবারেরমত তুর্কি প্রতিষ্ঠান টিকা আত্মমানবতার কল্যাণে দরিদ্র অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নারীদের জন্য সেলাই মেশিন ও কৃষক ও কৃষাণীদের জন্য উন্নত জাতের গাভী গরু বিতরণে আর্থিক সহযোগিতা করেন।

এসময় টিকার কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ উপকারভোগীদের উদেশ্যে বলেন, এই উপহার আমরা তোমাদের দিয়েছি যাতে তোমরা নিজেরা উদ্যোগী হয়ে কাজ শিখে নিজের আয়ে চলতে পারো। আর উন্নত জাতের গাভী গরু লালন পালন করে দুধ থেকে থেকে তোমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারকে সহযোগিতা করতে পারবে। তবে আমরা দেখতে চাই তোমরা আমাদের এই সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছো। যদি কেউ আরো এগিয়ে যেতে চাও আমাদের প্রতিষ্ঠান টিকা তোমাদের পাশে থাকবে। আগামীতে তোমাদের উন্নত জীবন ধারনের জন্য আমরা তোমাদের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies