1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

দেশের কোটি কোটি মানুষ এখন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়-গাবতলীতে পৌর বিএনপির কর্মীসভায় বাদশা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার প্রদশিত হয়েছে

গাবতলী (বগুড়া) উপজেলা প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, শেখ হাসিনার পতন হলেও তার দোসররা বিএনপির বিরুদ্ধে বিভিন্নমূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারেক রহমানকে রাজনীতি থেকে দুরে রাখতে বিভিন্ন মিথ্যা মামলাগুলো নিষ্পত্তি না করে অযথায় ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষোয় আছে। যেকোন মূল্যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবে এবং আগামী সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে- ইনশাল্লাহ্ । বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে গাবতলী পৌর বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্ঠা এ্যাড. এ কে এম মাহবুবুর রহমান, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্ঠা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুব রহমান হারেছ, শহর বিএনপির সভাপতি হামিদুল হক হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, ভিপি খায়রুল বাসার, জাহিদুল ইসলাম হেলাল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা শ্রমিকদলের সভাপতি আ: ওয়াদুদ, জেলা মহিলাদলের সম্পাদক নাজমা আকতার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, পৌর জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় গাবতলী পৌর বিএনপির সহ-সভাপতি আফছার আলী মিজু, আবু হাসনাত সাহিন, এস্কেন্দার আলী ময়না, আ: গফুর শাহ্, মাহবুব হাসান নিভা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies