1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘‌‌গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে’

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবু তালেব মন্ডল বলেছেন, ‘হাসিনা ২০০৬ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মানুষকে হত্যা, গুম ও আয়নাঘর তৈরী করেছেন। তিনি বলেছিলেন হাসিনা পালায় না। অথচ লজ্জাজনকভাবে তিনি সব নেতাকর্মী ফেলে পালিয়ে গেছেন। সকল হত্যার হুকুমের আসামী হিসেবে হাসিনার বিচার বাংলাদেশে হতে হবে। এ সকল অপকর্মের সব দায়দতায়িত্ব হাসিনার। হাসিনাকেই এর জবাব দিতে হবে। আইনের আওতায় এনে ওই আন্তর্জাতিক আদালতে তার বিচার হতে হবে।’ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পাবনার সাঁথিয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার দেবীপুর তেবাড়ীয়া কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ভুলবাড়িয়া ইউনিয়ন শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবর পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে ও নারকীয় হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সামাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাবনা জেলা জামায়াতের আমীর আবু তালেব মন্ডল তার বক্তব্যে আরো বলেন, ‘আন্তর্জতাতিক অপরাধ ট্রাব্যুনাল গঠন করে আমাদের অনেক ভাইকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। এত নির্যাতন করার পরও তিনি জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূণ্য করতে পারেননি। শেষ পর্যন্ত নিষিদ্ধ করে ভেবেছিলেন জামায়াতে ইসলামী খতম হয়ে গেছে। কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। এখন অনেক বেশি জনশক্তি বৃদ্ধি পেয়েছে। জামায়াতে ইসলামী একটি আদর্শের উপর প্রতিষ্ঠিত। জামায়াতে ইসলামীকে খতম করা যাবে না ‘ তালেব মন্ডল বলেন. ‘যারা পহেলা আগষ্টে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। চারদিন পরই এদেশের জনগণের কাছ থেকে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। তারা ধোঁয়া তোলে জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী মৌলবাদী দল। সাম্প্রদায়িক দল বলে চিহ্নিত করার চেষ্টা করেছে। এবারও দূর্গাপূজায় মন্দির ভাঙা হবে বলে ধোঁয়া তুলেছিল। অথচ যত হিন্দুদের মন্দির ভাঙা, জমি দখল, চাঁদাবাজী সব আওয়ামীলীগ করেছে। জামায়াতে ইসলামীর একটি কর্মীও কারো বাড়ি ভাঙতে যায়নি। কারো বাড়িতে আগুন দেয়নি, মন্দির ভাঙতে যায়নি। জামায়াতে ইসলামী সন্ত্রসাী দল নয়, সন্ত্রাসী দল হলো আওয়ামীলীগ।’

ভূলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আনিসুর রহমান, ছাত্রশিবির আতাইকুলা থানা শাখার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, সাবেক সভাপতি আলমগীর হোসাইন, সাবেক সভাপতি হায়দার আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies