1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

নওগাঁয় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি. এম. এ মমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক শামীম রেজা সজীব, জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট শামিমা আক্তার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়ে) প্রকল্প ( ইএসডিও ) জেলা ম্যানেজার সুভাষ সরকার প্রমূখ সহ উক্ত প্রকল্পের অন্যান্যরা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় এবং স্থানীয় অংশীজনদের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies