1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

সাংবিধানিক সংকট সৃষ্টি হলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে : নজরুল ইসলাম

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেউ যেন কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ ধরনের সংকট তৈরির চেষ্টা করা হলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নজরুল ইসলাম খান বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ যে কষ্ট পাচ্ছে, সেটা লাঘবে সরকারকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা দেখছি যে, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা নানা কৌশলে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘদিন লড়াই করে বহু সহযোদ্ধার রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এর সুরক্ষা এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য সুদৃঢ় করা দরকার। কেউ যেন কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ তার ভাষ্য, ‘সংস্কার দ্রুত ও ঐকমত্যের ভিত্তিতে করা, জনগণের চলমান সংকটের দ্রুত সমাধান করা এবং এই আন্দোলনের আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করা।’ ‘আমরা এটাও আলোচনা করেছি, পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে তাহলে আমরা গণতন্ত্রকামী আন্দোলনরত রাজনৈতিক দল ও সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবিলা করব,’ যোগ করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies