1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঘূর্ণিঝড় ’দানা’র প্রভাবে পাবনায় বৃষ্টি, দূর্ভোগে মানুষ

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) বেলা দু’টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। এরপর বেলা সাড়ে তিনটার দিকে শুরু হয় বৃষ্টি। কখনও গুড়ি গুড়ি আবার কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। সাথে দমকা বাতাস রয়েছে। এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বৃষ্টিতে আটকে যান বিভিন্ন স্থানে। ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। কেউবা ছাতা নিয়ে জরুরী কাজে বাড়ির বাইরে বের হয়েছেন। আকাশে বেশ মেঘ রয়েছে। ফলে অবিরাম বৃষ্টি চলছে। দিনমজুর, শ্রমিকরাও বিড়ম্বনায় পড়েছেন। বিকেল চারটার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, অনেক গৃহবধূ তার শিশুকে নিয়ে প্রাইভেট বা কোচিং এ যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন। রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ ভয়েস সেভেন নিউজকে বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরী হবে। এর মধ্যে মেয়েটার কোচিং হেয়ে যাবে। কিন্তু পথের মাঝে আটকে গেলাম।’ কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। তিনি ভয়েস সেভেন নিউজকে বললেন, ‘বৃষ্টি আসলে আর কি করার আছে। আমাদের ঝড়ই কি আর বৃষ্টিই বা কি। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন ভয়েস সেভেন নিউজকে বলেন, ’ঘূণিঝড় দানা’র প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এজন্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরকম আরো দুই থেকে তিনদিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’

নাজমুল হক আরো জানান, ’বুধবার পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃস্টির পরিমাপ জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies