1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে দীর্ঘ সাড়ে চার বছর ফিরলো রমনা মেইল

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রাম অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন রমনা লোকাল ট্রেন।করোনা প্রাদূর্ভাবের কারনে ২০২০ সাল হতে দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকা রমনা ট্রেনটি আবারো চালু হওয়ায় কুড়িগ্রামবাসী মনে আনন্দ উচ্ছাস বিরাজ করছে। সোমবার ২১ অক্টোবর দুপুরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌছে বলে জানান স্টেশন মাস্টার মোঃ বাবলু মিয়া। জানা গেছে, করোনাকালীন সময় ২০২০ সালের ১ লা মার্চ কুড়িগ্রাম থেকে রমনা মেইল ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গেলে আর ফিরে আসে নাই। ইঞ্জিন স্বল্পতা, জনবল কম ও করোনাকালীন সময়ে মানুষের মাঝে করোনা প্রাদূর্ভাব ছড়ানোসহ বিভিন্ন কারনে সারা দেশে ট্রেন বন্ধ হওয়ার সময় রমনা মেইল ট্রেনটি বন্ধ হয়ে যায়।প্রায় সাড়ে চার বছর পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রামের চিলমারী রমনা স্টেশনে পৌছে দুপুর ১.২৫ মিনিটি।ট্রেনটির পৌছার সাথে সাথে স্থানীয়দের মাঝে আনন্দ উচ্ছাস শুরু হয়।পরে ১.৪০ মিনিটে চিলমারীর রমনা স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনের যাত্রী মোঃ আব্দুল বাতেন বলেন,দীর্ঘ সাড়ে ৪ বছর পর বন্ধ হওয়া রমনা মেইলটি চালু হওয়ায় আমাদের খুবই উপকার হলো।ব্যবসায় বানিজ্য ও যাতায়াতের জন্য আমাদের আর কষ্ট করতে হবে। স্থানীয় বাসিন্দা মোঃ নুর ইসলাম বলেন, রমনা ট্রেনটি ছিল আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। ট্রেনটি বন্ধ থাকায় আমরা যাতায়াত নিয়ে ভোগান্তিতে ছিলাম। আজ ট্রেনটি চালু হওয়ায় আমাদের খুব উপকার হলো। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ বাবলু মিয়া বলেন, দুপুরে রমনা ট্রেনটি পার্বতীপুর থেকে চিলমারী রমনা স্টেশনে আসে।ট্রেনটি দেখতে উৎসুক জনতা ভীড় করে।কোন প্রকার সমস্যা ছাড়া ট্রেনটি আবার পার্বতীপুরের উদ্দেশ্য চলে যায়। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, আজ হতে রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রাম রমনা- পার্বতীপুর রুটে চলাচল শুরু হলো।এখনো রাস্তা সংস্কারে কাজ চলছে। এছাড়া রমনা নতুন স্টেশন বিল্ডিং, শেড, থাকার রুমসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies