1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে ২৫ ঘন্টা পর নিখোঁজ স্বাধীনের লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ হতে ৫শ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২৫ ঘন্টা পর ডুবন্ত অবস্থায় উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল। স্বাধীন উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মোঃ নজু মিয়ার ছেলে। ২১ অক্টোবর সোমবার বিকেল তিন টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম টিম লিডার আমির আলী।
স্থানীয়রা জানায়, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময় পা পিছলে ঘাসের বস্তাটি নদীর পানির স্রোতে ভেসে যায়। এ সময় ঘাসের বস্তাটি ধরতে গিয়ে স্বাধীন নদীর স্রোতে তলিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রাথমিক ভাবে উদ্ধার কাজ চালায় এবং ত্রিপল নাইনে ফোন দেন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তারা দীর্ঘ ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে স্বাধীনকে না পাওয়ায় সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন। সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এলে আবারও উদ্ধার অভিযান শুরু করে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম লিডার আমির আলী বলেন, গতকাল রোববার দুপুরে খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। দীর্ঘ ২৫ ঘন্টার চেষ্টায় স্বাধীনের লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies