1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন: রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহ সকল দল সমর্থন জানিয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রোববার (২০ অক্টোবর) বিকেলে পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ মরহুম মির্জা আদুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। পাবনার বেড়া উপজেলার কৈটুলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এই স্মরণসভার আয়োজন করে বেড়া উপজেলা ও পৌর বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা নাকি পদত্যাগ করেন নাই, তিনি ভারতে অবস্থান করছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারত-বাংলাদেশ স্বামী-স্ত্রীর সম্পর্ক। তবে কি তিনি স্বামীর ঘরে বেড়াতে গেছেন। স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না।’তিনি আরো বলেন, ‘আয়না ঘর কোন প্রতিষ্ঠানের ছিল না। দেশের প্রতিটা জেলখানাই ছিলো আয়না ঘর।’

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, মাস্টার, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, শহিদুল ইসলাম লাালু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা প্রমুখ। সভা শেষে মরহুম মির্জা আব্দুল আউয়ালের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies