1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বহাল রাখার দাবিতে পাবনায় মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার নয়টি উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, ফারুক আহমেদ, মনোয়ার হোসেন খান, মোহাম্মদ সাইফুজ্জামান, আব্দুল খালেক মালিথা, ওমর ফারুক, শওকত আলী, শহিদুল হক প্রমুখ। বক্তারা বলেন, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না। মাবনন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন দেন। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার শাখার সহকারি পরিচালক ওয়ালিউর রহমান রুবেল স্মারকলিপি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies