1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে স্বোচ্ছাশ্রমে রাস্ত নির্মাণ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ দেশ স্বাধীনতার ৫৪ বছর প্রতীক্ষা করেও গ্রামের প্রায় ৩০০ ফুট কাঁচা রাস্তা পাকা না হওয়াই, জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের রাধানগর গ্রামের সাধারণ মানুষ নিজেদের অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে ওই রাস্তায় ইট বিছানোর কাজ শুরু করেছেন। স্বাধীনতার পর থেকে ঐরাস্তাটি নির্মাণে সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়া তাই এবার দুঃখ ঘুচাতে এবং জীবনের গতি বাড়াতে উপজেলার রাধানগর গ্রামবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে প্রায় ৩শ ফুট কাঁচা রাস্তা নির্মাণ করছেন।  সরেজমিন ঘুরে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে কালাই উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা কোদাল-ঝুড়ি নিয়ে রাস্তা তৈরির কাজে চলে আসেন গ্রামের ৬০ থেকে ৬৫ জন মানুষেরা। ওই গ্রামের নানা বয়স্ক শ্রেণি পেশার মানুষেরা স্বেচ্ছাশ্রমে রাস্ত নির্মাণ কাজে অংশ গ্রহণ করেছেন। রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে আশপাশের প্রায় ৬টি গ্রামের অন্তত ৭ হাজার মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে স্থানীয়রা জানা। এলাকাবাসীর অভিযোগ, দেশের সরকার ও জনপ্রতিনিধি বদল হলেও, তাঁদের ভাগ্যের বদল হয়নি,বরং জনপ্রতিনিধিদের তাঁদের ভাগ্যের বদল করেছেন। তাঁদের গ্রামের কাঁচা রাস্তাটি হয়নি পাকা। এ অবস্থায়, তাঁরা নিজস্ব অর্থায়নে রাস্তাটিতে ইট বিছানোর কাজ শুরু করেছেন।
রাস্তার তৈরির কাজে অন্যতম উপজেলার রাধানগর গ্রামের এমএ করিম, আব্দুল হামিদ, আলম হোসেন, নাদিরা বেগম জানান, এই রাস্তার কাজটি সমাপ্ত হতে কতদিন লাগবে তা তাদের জানা নেই। তবে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৫৫ জন কাজ করবেন। তারা সবাই বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। এই রাস্তাটি নির্মাণ হলে কালাই উপজেলার পুনট ইউনিয়নের রাধানগর গ্রামসহ এর আশপাশের প্রায় ৬টি গ্রামের অন্তত ৭ হাজার মানুষের যাতায়াতের সুবিধাভোগ হবে।
সেখানে পার্শ্ববর্তী ইমামপুর গ্রামের মো. ইয়াসিন মন্ডল, হাফিজার জুয়েল, রুবেল, সাইদুর রহমানসহ অন্তত ১১ জন লোক জানান, রাধানগর, এলতা, ইমামপুর, হাটশেখা, বেগুনগ্রাম ও দেওগ্রামের অন্তত ৭ হাজার লোকজন চলাচলের ওই রাস্তাটি দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত কাঁচা ছিল। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি পাকা করন করেননি এমনকি ইটও বিছানো হয়নি। ফলে এলাকাবাসী সঠিক সময়ে তাঁদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে পারতেন না। পেতেন না কৃষি পণ্যের ন্যায্য দাম। যোগাযোগ ব্যবস্থা বেহালদো সরকার কারণে এলাকাবাসী উচ্চ শিক্ষা গ্রহণে বাধাগ্রস্ত হতো। এই এলাকার প্রসূতীকে সঠিক সমযে হাসপাতালে নিতে পারত না।
রাধানগর গ্রামের কলেজ শিক্ষার্থী মিম আক্তার, স্কুল শিক্ষার্থী মুরাদ হোসেন ও হোসাইন আহম্মেদসহ এলাকার শিক্ষার্থীরা জানায়, বর্ষার পূরো সময় তাঁরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি বলে শিক্ষা গ্রহনে পিছিয়ে পরেছেন। তাই এত বছরেও তাঁদের গ্রাম থেকে আজ পর্যন্ত সরকারি কোন উচ্চ পদে কেউ চাকুরির সূযোগ পাননি।
এই বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান জানান, জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের রাধানগর গ্রামবাসী সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে একটি সড়ক নির্মাণ করছেন। এটি খুব প্রশংসনীয় কাজ। সাধারণ মানুষকে আত্মনির্ভশীল হতে প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies