1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

গাজীপুরে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার প্রদশিত হয়েছে

গাজীপুর জেলায় ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ রবিবার (অক্টোবর ১৩, ২০২৪) শহীদ রস্তুম মিয়া, শহীদ আবদুল্লাহ, শহীদ আরিফুল ইসলাম, শহীদ ইলিম হোসেন ও আহত হয়ে চোখ হারানো আনোয়ারের পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সেলটির আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। আজ বিকাল ৪টায় গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শহীদ ও আহত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলটির সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম ও রুবেল পারভেজ প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট কামরুল ও মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দিপু এবং গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies