1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ “আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় শহরের বিয়াম স্কুল এ্যন্ড কলেজ মাঠে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অন্যান্যদের মধ্যে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবীন শীষ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমূখ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য দর্শনার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা সাবধানতা অবলম্বন করে মহড়ায় দেখানে কৌশলগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করার প্রতি আহ্বান জানান। এতে ভূমিকম্প ও অগ্নিকা- থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies