1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

বিভাজনের রেখা দিয়ে সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভক্ত করা যাবে না : রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শতাব্দীর প্রাচীন এই উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে। এই উৎসবের দরজা কখনো বন্ধ থাকে নাই। আমরা এই উৎসবের বেদীতে একেকজন একেক ধর্মের হতে পারি। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম। কিন্তু আমরা তো একই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছি। একই আলো-বাতাস-পানির মধ্যে অবগাহন (জানাশোনা বা অধ্যায়ন) করি। এই অবগাহনের মধ্য দিয়ে আমাদের ঐশ্বিক চিন্তা জাগ্রত হয়েছে। জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না। আওয়ামী লীগ শুধু নিজের স্বার্থের জন্য জঙ্গি, সাম্প্রদায়িক যে বিভেদ রেখা তৈরি করেছিল, সেটা আর করতে পারবে না বলে জানান তিনি। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, যারা বিবাদের বাণী শুনিয়েছে, তারা রাজনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তি স্বার্থে শুনিয়েছে। আমাদের এই অটুট বন্ধনকে নষ্ট করার জন্য বলেছে। হাজার বছর ধরে আমরা একসাথে এদেশে বাস করছি। বৌদ্ধদের আমল, হিন্দুদের আমল, মুসলমানদের আমল। বিভিন্ন আমল থাকতে পারে কিন্তু এই উৎসবের কোনো আমল ছিল না। ছিল মহামিলনের একটি জায়গা, একটি প্রাঙ্গণ। সেই প্রাঙ্গন যাতে কেউ বিনষ্ট না করতে পারে আমাদের সবাইকে সেদিকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আজ সবাই একসাথে হিন্দু ,মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই দুর্গাপূজার উৎসবকে আরো বেশি প্রাণবন্ত করে তুলতে প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ মিলে পাহারা দিচ্ছে। যাতে কোন কুচক্রী মহল তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই উৎসবকে আরো আনন্দদায়ক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়েছে এবং হবেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies