1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় মানব কল্যাণ ট্রাস্ট্রের উপদেষ্টা সম্মেলন অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সিংগা মানব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা সম্মেলন ও শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ হাতে নেয়া উপলক্ষ্যে দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় ট্রাস্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর আলহাজ্ব মোঃ আবুল হোসেন। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ড. মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় ট্রাস্টের সার্বিক পরিস্থিতি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাতাব রিয়েল এস্টেটের চেয়ারম্যান আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইনকাম ট্যাক্স এডভাইজার রেজাউল কামাল সেলিম, মাদকদ্রব্য দপ্তরের সাবেক কর্মকর্তা আব্দুল ওয়াহাব খান, ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, হারুন উর রশিদ খান, জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী আব্দুল হান্নান, এসএম ল্যাবরেটরীর চেয়ারম্যান মাহবুবুল আলম ফারুক, কাজী ফরহাদ হোসেন, তোফাজ্জল হোসেন, আজিজুর রহমান বকুল, ট্রাস্টের ক্বারী শিক্ষক মাওলানা আব্দুল মালেক প্রমুখ। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. আলমগীর হোসেন বলেন, এই ট্রাস্ট থেকে অসহায় বিধবা, হতদরিদ্র, অনাবাসিক শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রীধারী শিক্ষার্থী, আদিবাসী ও চরাঞ্চলের ২৫ জোড়া জমজ শিশুর মাসিকভাবে আর্থিক সহায়তা প্রদান, একজন অসহায় বিধবাকে প্রতিদিন সন্ধ্যায় খাবার সরবরাহ, শিশু শ্রম বন্ধ, পথশিশুদের তদারকি, দোলনার শিশু তদারকি, অমুসলিম ব্যক্তি ও পরিবারকে সহায়ত প্রদান করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর আবুল হোসেন বলেন, ট্রাস্ট থেকে স্বনির্ভর কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। ড্রাইভিং, সেলাই মেশিন, কম্পিউটার প্রশিক্ষণ, বাঁশ ও বেতের কাজ, ওয়ার্কশপ ও ইলেক্ট্রনিক্স কাজের প্রশিক্ষণ, তসবীহ, জায়নামাজ ও নারিকেলের ছোবা দিয়ে টুপি প্রস্তুত, হাতপাখা তৈরী ও বাচ্চা এবং বড়দের পোষাক তৈরীর প্রশিক্ষণ। আবুল হোসেন আরো বলেন, এতিমদের জন্য পাঁচতলা ভবন নির্মাণ ও জাতিসংঘরে কাছ থেকে ৫ কোটি টাকা অনুদানের জন্য প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করা হবে। তার ইচ্ছা, মৃত্যুর আগে তিনি এই ট্রাস্ট পরিচালনার জন্য ১ কোটি টাকার ফিক্সড এফডিআর করে যেতে চান। এ জন্য সমাজের বিত্তবান ও দানবীরদের সহায়তা দাবী করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies