1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় কুমারী পুজা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: নারীতে ‘পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন’-এই বিশ্বাস নিয়ে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী রূপে দেবী দুর্গার বন্দনার মাধ্যমে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শুরু হয় পূজার আয়োজন। দ্বীতিয়বারের মত এ মিশনে এবার কুমারী দেবীর আসনে ছিল ছয় বছর বয়সী শ্রেয়া তলাপাত্র, তার শাস্ত্রীয় নাম হয়েছে উমা। পূজার আগে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা এবং অলঙ্কারে সাজানো হয় দেবীরূপে। তারপর পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রোচ্চারণ আর স্তুতিতে তার বন্দনা করেন পূজারিরা। আর এই পূর্জা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল। পূজা চলাকালে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অসিত কুমার সাহা, সহ-সভাপতি উত্তম কুন্ডু, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক অচিন্ত কুমার ঘোষ, যুগ্ম প্রচার সম্পাদক অলক পালসহ কমিটির অন্যান্য সদস্য। রোববার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies