1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে অনেক কারণ রয়েছে : বাণিজ্য উপদেষ্টা

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে অনেক কারণ রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।তিনি বলেন, ‘মূল্যস্ফীতি জিনিসটা অনেক জটিল (কমপ্লেক্স)। এটি হঠাৎ করে বেড়ে যায়নি। এর পেছনে অনেক কারণ (ফ্যাক্টর) আছে। তবে আনুষ্ঠানিক (অফিশিয়াল) হিসেবে মূল্যস্ফীতি ১ শতাংশ কমেছে। আপনারা স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না।’ বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাজারে জিনিসপত্রের অনেক দাম, এ বিষয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। একটু সময় লাগবে। ইতোমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি। আগে ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছি। আজ চিনির ওপর থেকে শুল্ক কমানো হলো।’ বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আজ মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দেয়া হলো। এ ছাড়া এলএনজি আমদানি, সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। স্বস্তি পাবেন আপনারা।’ মূল্যস্ফীতির পেছনের কারণ তুলে ধরে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখানে বাজারের একটা বিষয় আছে। আছে বাজার তদারকি ব্যবস্থার বিষয়। আছে পণ্য উৎপাদন ও বিপণনের বিষয়। উৎপাদন করলেও সেটা বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে। অনেক জায়গায় পুরোনো লোক চলে গেছে। নতুন লোক…(বাক্যটি শেষ করেননি)। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়ে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি কমেনি তা নয়, চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হাতবদল হওয়াটা এ মুহূর্তে যে কমেছে, তা বলা যাচ্ছে না। ডিমের দাম কত দিনের মধ্যে কমতে পারে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তার কোনো উত্তর দেননি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies