1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে ৪শ ৮৩ টি মন্ডপে শুরু হয়েছে শারদীয়া দুর্গাপুঁজা

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে বুধবার থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। জেলায় ৪শ ৮৩টি মন্ডপে এবার আয়োজন করা হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। বুধবার সন্ধ্যায় ষষ্ঠী বোঁধনের মাধ্যমে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পুঁজার মুল আনুষ্ঠানিকতা।  এ উপলক্ষ্যে বর্নিল সাজে সাজানো হয়েছে প্রতিটি পুজা মন্ডপ। ধর্মীয় সম্প্রীতি, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি মন্ডপে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যরা।
জেলায় ৪শ ৫০ জন পুলিশ সদস্যের নেতৃত্বে ৩হাজার আনসার ও ভিডিপি মন্দিরগুলোতে সরাসরি নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশের ৫৮টি মোবাইল টিম সহ বিজিবি ও র‍্যাবের টহল টিমও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জেলার সবচেয়ে বড় আয়োজনটি হয়েছে কুড়িগ্রাম শহরের দক্ষিণপাড়া পুজা মন্ডপে। এ মন্ডপের সভাপতি শ্যামল ভৌমিক জানান, প্রতিবারের ন্যায় আমরা বর্ণিল ভাবে পুজা মন্ডপ সাজিয়েছি। আশা করছি ৫দিন ব্যাপী দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস জানান, জেলার ৯ উপজেলায় এবারে ৪শ ৮৩টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। পুজার সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি পুজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল সহ সিসি ক্যামেরা ও নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় উৎসব মূখর পরিবেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা নির্বিঘ্নে সফল ভাবে পুজা সম্পন্ন করতে পারবো।
এদিকে, জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মাহফুজুর রহমান জেলার পুজা মন্ডপগুলো পরিদর্শন কালে জানান, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সফল করতে প্রশাসনিক সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর শোভাযাত্রা ও দেবী দুর্গার বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে ৫দিন ব্যাপী এ দুর্গোৎসব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies