1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ধুম ধুম বৃষ্টিতে ফসলের মাঠে হঠাৎ হেলিকপ্টার, অতঃপর….

  • সম্পাদনার সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ধুম ধুম বৃষ্টির মাঝে বাধ্য হয়ে ফসলের মাঠে জরুরী অবতরণ করে যাত্রীবাহি একটি হেলিকপ্টার। আর তা দেখতে ছুটে যায় উৎসুক মানুষ। বৃষ্টি থামার পর গন্তব্যে উড়ে যায় হেলিকপ্টারটি। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে পাবনার সাঁথিয়ার ক্ষেতুপড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, হেলিকপ্টারটি ছিল আকিজ গ্রুপের। পাবনার আতাইকুলায় তাদের একটি কারখানা রয়েছে। ঢাকা থেকে সেখানে যাওয়ার পথেই মুলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে (প্রচন্ড বৃষ্টি) পাইলট হেলিকপ্টারটি মিয়াপুর গ্রামের একটি ফসলের মাঠে জরুরি অবতরণ করান। এদিকে, হেলিকপ্টার অবতরণের খবরে সেখানে ভীড় করের এলাকার হাজারো উৎসুক জনতা। আধা ঘণ্টা অবস্থানের পর বৃষ্টি ছাড়লে হেলিকপ্টারটি গন্তব্যে যাত্রা করে। এ বিষয়ে সাঁথিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সরকার জানান, ‘তারা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই হেলিকপ্টারটি গন্তব্যে ছেড়ে যায়।’ সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ‘ঘটনাস্থল মিয়াপুর থেকে ১০ কিলোমিটার দূরে আতাইকুলায় তাদের কারখানা পরিদর্শণে যাচ্ছিলেন আকিজ গ্রুপের কর্মকর্তারা। পথে প্রচন্ড বৃষ্টি কারণে পাইলট এটিকে জরুরি অবতরণ করান। বৃষ্টি ছাড়ার পর চলে যান তারা। তবে এতে হেলিকপ্টার ও পাইলট-যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies